শিরোনামহীন

শিরোনামহীন

ভাবছি আমি একটা লাল গোলাপের
চারা লাগাবো,যত্ন আদ্যি করে নিরলস
পানি দিবো,পরিচর্যা করবো দিন রাত
ফুটবে লাল টকটকে একটা গোলাপ
অনিন্দিতার সামনে গিয়ে হাঁটু গেঁড়ে বলব
অনিন্দিতা আমি তোমাকে ভালোবাসি।

মনে মনে পরিকল্পনা করছি আমি এই নতুন
বছরের নতুন দিনে একটা সুন্দর মনোরম
ডায়রী হাতে অনিন্দিতার মুখের সামনে
গিয়ে দাড়াবো বলব সুপ্রিয়া অনিন্দিতা
এই নাও নতুন বছরের নতুন উপহার
ভালোবাসার কবিতা লিখ,আমাকে নিয়ে।

মনে আশা পুষে রাখছি,ফাগুনের দখিন
হাওয়া ফিরে এলে, অনিন্দিতাকে নিয়ে
চেনা জানা কোন পার্কে ঘুরতে যাবো
পড়ন্ত বিকেলে কোন প্রাচীন গাছের
ছায়ায় দাড়িয়ে,তাকে বাহুডোর বেঁধে
বলব অনিন্দিতা আমি তোমার প্রেমিক।

আমি ভাবছি,কোন এক সূর্যাস্তের পূর্ব লগ্নে
গড়াই নদীর তীরে দাড়িয়ে সূর্যাস্ত দেখব
আর মুখো মুখো বসে বলব অনিন্দিতা
আমি তোমার অরণ্য,যাকে তুমি মন
থেকে পছন্দ করো,যার কবিতার নায়িকা
হতে চাও সারা জীবনের, যে তোমার কবি।

আমি দিন গুনছি,অনিন্দিতার মনের কাঠ পাথর
পেলে দিবো লালন সেতুর নীচে, ভেসে যাবে সুদূরে
আমি তার মরা নদীতে আনবো প্রেমের প্রবল জোয়ার
সে জোয়ার ভাসিয়ে নিবে আমাকে আর অনিন্দিতাকে
আমার কবিতার নতুন শিরোনাম হবে, অনিন্দিতা
আমি তোমাকে ভালোবাসি তুমি আমার মনের মানুষ।

শিরোনামহীন কবিতা বলতে সাধারণত এমন কবিতাকে বোঝায় যার কোনো নির্দিষ্ট নাম বা শিরোনাম নেই। অর্থাৎ, কবিতার উপরে লেখক কোনো নাম দেননি, বরং কবিতাটি নিজেই তার ভাব, আবেগ ও বার্তা দিয়ে পাঠকের মনে নিজের পরিচয় গড়ে তোলে।

অর্থ ও তাৎপর্য
শিরোনামহীন কবিতা এমন এক ধরনের সৃষ্টিকর্ম যেখানে কবি ইচ্ছাকৃতভাবে শিরোনাম না দিয়ে পাঠককে ভাবতে বাধ্য করেন — “এই কবিতার মর্ম কী?”। এতে পাঠক নিজে নিজের মতো করে কবিতার অর্থ আবিষ্কার করে নেয়।

কেন কবি শিরোনাম দেন না
১. কবি চান, পাঠক যেন স্বাধীনভাবে কবিতার অনুভূতি ব্যাখ্যা করে।
২. কখনও কবিতার আবেগ এত গভীর হয় যে, একটি শব্দে সেটিকে প্রকাশ করা সম্ভব নয়।
৩. কিছু কবি শিরোনাম না দিয়ে কবিতার রহস্য ও গভীরতা বাড়িয়ে দেন।

স্বাগতম “শিরোনাম সাহিত্য”-এ — আমার হৃদয়ের ক্যানভাসে।
এই ব্লগটি আমার স্বপ্ন, ভাবনা আর সৃজনশীলতার একটি আড্ডাখানা।
এখানে বাংলা সাহিত্যের রঙে মুখর হয়ে ওঠে কবিতা, গল্প আর জীবনের ছোট ছোট মুহূর্ত।

আমি একজন গল্পকার, কবি এবং বাংলা ভাষার একনিষ্ঠ প্রেমিক।
“শিরোনাম সাহিত্য” আমার সেই প্রয়াস, যেখানে শব্দ দিয়ে গড়ে তুলি আবেগ, চিন্তা আর কল্পনার জগৎ।

এখানে পাবেন হৃদয় ছোঁয়া কবিতা, জীবনের গল্প, আর সাধারণ মুহূর্তের অসাধারণ রূপ।

আমার লক্ষ্য:
বাংলা ভাষার প্রেমীদের জন্য একটি আশ্রয় তৈরি করা।
যেখানে শব্দের জাদুতে আমরা সবাই হারিয়ে যেতে পারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *