হেমন্ত এলো

হেমন্ত এলো

হেমন্ত এলো হেম বরণী
মাঠে পাকা ধান,
চাষীর জন্য লিখছি আমি
ভালোবাসার গান।

সারা মাঠে সোনালী ধান
চাষীর স্বপ্ন ভাসে,
নূপুর পরা গাঁয়ের বধু
মিট মিটিয়ে হাসে।

নতুন ধান উঠবে ঘরে
ভরবে এবার গোলা,
নবান্নের উৎসব হবে
বসবে সুখের মেলা।

নতুন ধানের নতুন চালে
হবে হরেক পিঠা,
দুধ চিনি গুড় রবে
লাগবে কত মিঠা।

হেমন্তের মাঠে ফুটে কত
সাদা কলমী ফুল,
ফিঙে শালিক কত পাখি
খাচ্ছে শুধু দোল।

আকাশ বাতাস মুখরিত
নতুন ধানের গন্ধে,
হেমন্তের কবিতা লিখছি
আমি মনের আনন্দে।

হেমন্ত এলে নতুন ধানে
ভরে সারা মাঠ,
অভাব যায় অনেক দূরে
বসে সুখের হাট।

হেমন্ত এলো — শিউলি ফুলের ঘ্রাণে ভরে উঠল সকাল,
ধানের শিষে সোনার আভা, মাঠে বাজে পাকা ফসলের গান।
পাখিরা ডাকে নরম রোদে, শিশির ভেজা ঘাসে হেঁটে,
গ্রামের পথ ধরে ফিরে আসে খেতের মানুষ হাসিমুখে।

আকাশে মেঘ কমে গেছে, হালকা ঠান্ডা হাওয়া বয়,
প্রকৃতির গায়ে লেগেছে নতুন রঙের ছোঁয়া।
গাছের পাতায় সোনালি আভা, নদীর জলে আলোর খেলা,
মন বলে ওঠে — “এই তো আমার হেমন্ত এলো!” 🌾✨

স্বাগতম “শিরোনাম সাহিত্য”-এ — আমার হৃদয়ের ক্যানভাসে।
এই ব্লগটি আমার স্বপ্ন, ভাবনা আর সৃজনশীলতার একটি আড্ডাখানা।
এখানে বাংলা সাহিত্যের রঙে মুখর হয়ে ওঠে কবিতা, গল্প আর জীবনের ছোট ছোট মুহূর্ত।

আমি একজন গল্পকার, কবি এবং বাংলা ভাষার একনিষ্ঠ প্রেমিক।
“শিরোনাম সাহিত্য” আমার সেই প্রয়াস, যেখানে শব্দ দিয়ে গড়ে তুলি আবেগ, চিন্তা আর কল্পনার জগৎ।

এখানে পাবেন হৃদয় ছোঁয়া কবিতা, জীবনের গল্প, আর সাধারণ মুহূর্তের অসাধারণ রূপ।

আমার লক্ষ্য:
বাংলা ভাষার প্রেমীদের জন্য একটি আশ্রয় তৈরি করা।
যেখানে শব্দের জাদুতে আমরা সবাই হারিয়ে যেতে পারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *