আব্দুল কুদ্দুস
আষাঢ় মানে আকাশে মেঘের ঘনঘটা
আষাঢ় মানে আকাশ থেকে অঝর ঝড়ে বৃষ্টি ঝড়া
আষাঢ় মানে খাল-বিল,নদ-নদী,
পুকুরগুলো বৃষ্টির পানিতে পূর্ণ হওয়া ৷
আষাঢ় মানে টেংরা -পুট্টি,শৈল-বোয়ালের
সাথে সাথে গ্রামের ছোট -বড়
ছেলে গুলোর আনন্দে মেতে উঠা
আষাঢ় মানে পাল তোলা নৌকা বাইজ খেলা৷
আষাঢ় মানে দিবা-রাএি প্রিয় জনের কথা মনে পড়া
আষাঢ় মানে কত কত গ্রামের শত শত
বাড়ি-ঘর আতলে ভেসে যাওয়া
আষাঢ় মানে হাজার হাজার হেক্টর
জমির ক্ষেতগুলো তলিয়ে যাওয়া।
কৃষকের স্বপ্নগুলো বিলিন হয়ে যাওয়া
আষাঢ় মানে জমিনের বুকে জলজ
প্রাণীদের মাঝে এক নতুন সাড়া পাওয়া ।
কবিতা সম্পর্কে
এলো আষাঢ়, এলো বাদল,
মেঘ ঘিরেছে আকাশ কালো,
বৃষ্টির ধারায় ভিজছে মাঠ,
মনও ভেজে সেই আলো।
কদম ফুলে ভরা গাছে
ভ্রমর গুনগুন গায়,
নদীর বুকে ঢেউ উঠেছে,
পাখি আনমনে চায়।
আমাদের সম্পর্কে
স্বাগতম “শিরোনাম সাহিত্য”-এ — আমার হৃদয়ের ক্যানভাসে।
এই ব্লগটি আমার স্বপ্ন, ভাবনা আর সৃজনশীলতার একটি আড্ডাখানা।
এখানে বাংলা সাহিত্যের রঙে মুখর হয়ে ওঠে কবিতা, গল্প আর জীবনের ছোট ছোট মুহূর্ত।
আমি একজন গল্পকার, কবি এবং বাংলা ভাষার একনিষ্ঠ প্রেমিক।
“শিরোনাম সাহিত্য” আমার সেই প্রয়াস, যেখানে শব্দ দিয়ে গড়ে তুলি আবেগ, চিন্তা আর কল্পনার জগৎ।
এখানে পাবেন হৃদয় ছোঁয়া কবিতা, জীবনের গল্প, আর সাধারণ মুহূর্তের অসাধারণ রূপ।
আমার লক্ষ্য:
বাংলা ভাষার প্রেমীদের জন্য একটি আশ্রয় তৈরি করা।
যেখানে শব্দের জাদুতে আমরা সবাই হারিয়ে যেতে পারি।