দিলারা জাহান
নিজেকে বড্ড বেশী অসহায় মনে হচ্ছে
শক্তি সঞ্চয়ের তারাগুলো
যেন আবার হারিয়ে যেতে বসেছে,
সেদিন খুঁজে পেয়েছিলাম
মেঘের ফাঁকে একটি তারা।
সেদিন থেকেই বুঝেছিলাম
আমার মনের আকাশ থেকে
হারিয়ে যাওয়া আমারি সেই ধ্রুবতারা।
আমার হ্দয় জুড়ে আপন মনে
আলোরা সব আনন্দে ঢেউ খেলে,
আন্তরিক ওই উদার তারার বুকে
অনেক ছিলো ভালোবাসা;
যা পেয়েছি মন খুশিতে রেখেছি।
কবিতা সম্পর্কে
অবশেষে থেমে গেলো পথের ক্লান্ত পা,
দীর্ঘদিনের হাহাকার মিশে গেলো বাতাসে।
স্বপ্নেরা ঘুমিয়ে পড়ে নিঃশব্দ প্রহরে,
চাঁদের আলোয় ভেসে আসে পুরনো ভালোবাসে।
অবশেষে বুঝি, সময়ই সবচেয়ে বড় শিক্ষক,
সে শেখায় ছেড়ে দিতে, হাসতে ব্যথার মাঝেও।
বৃষ্টির ফোঁটায় লুকিয়ে থাকে আশার বার্তা,
অন্ধকার শেষে জ্বলে ওঠে নতুন প্রভাত আলোয়ও।
আমাদের সম্পর্কে
স্বাগতম “শিরোনাম সাহিত্য”-এ — আমার হৃদয়ের ক্যানভাসে।
এই ব্লগটি আমার স্বপ্ন, ভাবনা আর সৃজনশীলতার একটি আড্ডাখানা।
এখানে বাংলা সাহিত্যের রঙে মুখর হয়ে ওঠে কবিতা, গল্প আর জীবনের ছোট ছোট মুহূর্ত।
আমি একজন গল্পকার, কবি এবং বাংলা ভাষার একনিষ্ঠ প্রেমিক।
“শিরোনাম সাহিত্য” আমার সেই প্রয়াস, যেখানে শব্দ দিয়ে গড়ে তুলি আবেগ, চিন্তা আর কল্পনার জগৎ।
এখানে পাবেন হৃদয় ছোঁয়া কবিতা, জীবনের গল্প, আর সাধারণ মুহূর্তের অসাধারণ রূপ।
আমার লক্ষ্য:
বাংলা ভাষার প্রেমীদের জন্য একটি আশ্রয় তৈরি করা।
যেখানে শব্দের জাদুতে আমরা সবাই হারিয়ে যেতে পারি।
সুন্দর মননশীল সাহিত্য চর্চার জন্য শিরোনাম সাহিত্য পত্রিকা সত্যিই অসাধারণ।