এমরান মাহমুদ প্রত্যয়
জরাজীর্ণ দেহের ভাঙ্গা বিধ্বস্ত হৃদয়
আবার জেগে উঠুক উষ্ণ লাল বর্ণের ফুল হয়ে।
কেটে যাক আঁকড়ে থাকা বিষন্ন আঁধার।
যদি পারো দুঃখ দাও,আমি দুঃখ পেতে ভালোবাসি।
ঘরে , শিমূলের সোহাগে স্তম্ভিত
তুমি সুখ নিয়ে থাকো,সুখে থাকো,আকাশের নিচে,
আমি পদপ্রান্ত থেকে সেই স্তম্ভ নিরীক্ষণ করি।
ভালো হোক মন্দ হোক যায় মেঘ আকাশে ছড়িয়ে
আমাকে জড়িয়ে ধরে হাওয়া তার বন্ধনে বাহুর।
বুকে রাখে, মুখে রাখে – ‘না রাখিও সুখে প্রিয়সখি!
যদি পারো দুঃখ দাও আমি দুঃখ পেতে ভালোবাসি।
ভালোবাসি ফুলে কাঁটা, ভালোবাসি, ভুলে মনস্তাপ –
ভালোবাসি শুধু কূলে বসে থাকা পাথরের মতো
নদীতে অনেক জল, ভালোবাসা, নম্রনীল জল –
হৃদয় আবার জেগে উঠুক উষ্ণ লাল বর্ণে
ভয় করে,শুধু ভয় করে।
কবিতা সম্পর্কে
মানুষের জীবন টা বড়ই অদ্ভূত
যা কখনো কখনো দুঃখে জোড় জড়িত
আবার ভালোবাসার উষ্ণ তায় সুখের ছোঁয়া।
এই নিয়ে মানুষের জীবন আর সেটা নিয়ে বেঁচে থাকা ।
আমাদের সম্পর্কে
স্বাগতম “শিরোনাম সাহিত্য”-এ — আমার হৃদয়ের ক্যানভাসে।
এই ব্লগটি আমার স্বপ্ন, ভাবনা আর সৃজনশীলতার একটি আড্ডাখানা।
এখানে বাংলা সাহিত্যের রঙে মুখর হয়ে ওঠে কবিতা, গল্প আর জীবনের ছোট ছোট মুহূর্ত।
আমি একজন গল্পকার, কবি এবং বাংলা ভাষার একনিষ্ঠ প্রেমিক।
“শিরোনাম সাহিত্য” আমার সেই প্রয়াস, যেখানে শব্দ দিয়ে গড়ে তুলি আবেগ, চিন্তা আর কল্পনার জগৎ।
এখানে পাবেন হৃদয় ছোঁয়া কবিতা, জীবনের গল্প, আর সাধারণ মুহূর্তের অসাধারণ রূপ।
আমার লক্ষ্য:
বাংলা ভাষার প্রেমীদের জন্য একটি আশ্রয় তৈরি করা।
যেখানে শব্দের জাদুতে আমরা সবাই হারিয়ে যেতে পারি।
সুন্দর ও অসাধারণ সুন্দর কবিতা
সুন্দর