ওসমান গনি
আজ আবার বৃষ্টি হবে,
দক্ষিণা জানালাটা খোলা রবে।
মনে হবে কোথা হারিয়েছি কবে,
ফেলে আসা শৈশবে।
জীবন যেথায় থমকে দাঁড়ায়,
বৃষ্টির মত শুধু ঝরে যায়।
স্মৃতি পাতা বলবে আমায়,
তোরা আজ কে কোথায়।
মনে পড়ে যাবে সেই সব দিন,
স্মৃতির পাতায় যাহা অমলিন।
ছিলাম যখন মশগুল মোরা,
গান আর কবিতায়।
হাসি ঠাট্টা, গাল গল্প
ঝগড়াও ছিল, তা অতি অল্প।
বিকেল গড়িয়ে সন্ধে হতো,
রঙ আর তামাশায়।
স্মৃতির পাতা বলবে আমায়,
তোরা আজ কে কোথায়।
একটা দুটা তিনটা করে,
গেল কি তবে সবাই ঝরে?
আসেনা যাহারা দেখিতে মোরে,
বোঝেনা যে ব্যথা হৃদয় ছিঁড়ে।
বেরিয়ে আসতে চায়
কবিতা সম্পর্কে
“স্মৃতির পাতা” বলতে সাধারণত জীবনের অতীত অভিজ্ঞতা, ঘটনা,
সুখ-দুঃখের মুহূর্ত,
প্রিয় মানুষের স্মৃতি বা সময়ের সাথে জমে থাকা মধুর-তিতো অনুভূতির সংকলনকে বোঝানো হয়।
এটি সরাসরি কোনো বইয়ের পাতা নয়—বরং রূপক অর্থে ব্যবহার করা হয়,
যেন আমাদের মনের ভেতর এক অদৃশ্য অ্যালবাম বা ডায়েরি আছে,
যেখানে প্রতিটি স্মৃতি একটি করে পাতা হয়ে আছে।
আমাদের সম্পর্কে
স্বাগতম “শিরোনাম সাহিত্য”-এ — আমার হৃদয়ের ক্যানভাসে।
এই ব্লগটি আমার স্বপ্ন, ভাবনা আর সৃজনশীলতার একটি আড্ডাখানা।
এখানে বাংলা সাহিত্যের রঙে মুখর হয়ে ওঠে কবিতা, গল্প আর জীবনের ছোট ছোট মুহূর্ত।
আমি একজন গল্পকার, কবি এবং বাংলা ভাষার একনিষ্ঠ প্রেমিক।
“শিরোনাম সাহিত্য” আমার সেই প্রয়াস, যেখানে শব্দ দিয়ে গড়ে তুলি আবেগ, চিন্তা আর কল্পনার জগৎ।
এখানে পাবেন হৃদয় ছোঁয়া কবিতা, জীবনের গল্প, আর সাধারণ মুহূর্তের অসাধারণ রূপ।
আমার লক্ষ্য:
বাংলা ভাষার প্রেমীদের জন্য একটি আশ্রয় তৈরি করা।
যেখানে শব্দের জাদুতে আমরা সবাই হারিয়ে যেতে পারি।
বিভিন্ন ডিজাইনের টি-শার্ট, পোলো শার্ট এর কম্ব কিনতে এখানে ক্লিক করুন