সিরাজুল ইসলাম মুন্টু
অনিন্দিতা চলো যাই
দিগন্তের নীল সীমানায়
দেখব আকাশ মাটির
চিরন্তন মিতালী।
অনিন্দিতা চলো যাই
কদম তলা,অঝর শ্রাবণে
ভিঁজব দুজন,কদম ফুলে
ভরে দিবো তোমার কোঁচড়।
অনিন্দিতা চলো যাই
নদীর কাছে যেখানে
কাশ ফুলে ভরে আছে
নদীর দুই পাড়।
অনিন্দিতা চলো যাই
বনের কাছে দুজনে
কান পেতে শুনব
অলস দুপুরে পাখির গান।

অনিন্দিতা চলো যাই
সাগরের কাছে
সাগরে গর্জনে তুমি
ভয় পেলে বুকে রাখব।
অনিন্দিতা চলো যাই
পাহাড়ের কাছে,পাহাড়ের
পাদদেশে হাতে, হাত রেখে
করি কাছে থাকার প্রতিজ্ঞা
অনিন্দিতা চলো যাই
পদ্মদিঘির সান বাঁধানো ঘাটে
আপন মনে দেখি রাজহংসের
জল কেলি,অবাধ বিচরণ।
অনিন্দিতা চলো যাই
সবুজ কোন গাঁয়ে
যেখানে থাকব তুমি আমি
তুমি হবে গাঁয়ের কৃষাণী
আমি হবো গাঁয়ের কৃষাণ।

অনিন্দিতা চলো যাই
কোন সুদূরে যেখানে
তোমাকে আমাকে কেউ
চিনেনা থাকবেনা কোন
কর্মের ভীড়,কোন ঝামেলা।
অনিন্দিতা চলো যাই
গায়ের মেঠো পথে হাঁটব
দুর্বার সাথে খেলা করবে
রাতের রূপালী শিশির।
অনিন্দিতা চলো যাই
শীতল বটের ছায়ায়
তোমার কোলে মাথা
রেখে ঘুমাব শান্তির ঘুম।
অনিন্দিতা চলো যাই
গোধূলী লগ্নে বসব দুজন
মুখোমুখি,প্রেমের আবেশে
কেটে যাবে চাঁদনী রাত।

অনিন্দিতা চলো যাই
সুখের দেশে যেখানে
কোন দুঃখ, কষ্ট,ব্যথা
বেদনা ছুঁতে পারবেনা মন।
অনিন্দিতা চলো যাই
ভালোবাসার বৃন্দাবনে
দুজনে গাঁথি মালা
প্রেমের সাগরে ভাসি।
অনিন্দিতা চলো যাই
সুখের পৃথিবীতে
উপভোগ করি দুজনে
জীবন যৌবনের সুখ।

অনিন্দিতা চলো যাই
ভালোলাগা ভালোবাসার
কবিতা গানে সাজাই
জীবনের নতুন অধ্যায়।
অনিন্দিতা চলো যাই
জীবন যন্ত্র্রণা ভুলে নতুন
করে গড়ি প্রেম প্রীতি
ভালোবাসার ঘর সংসার।

কবিতা সম্পর্কে
কবিতার প্রথম ও প্রধান সুর হলো পলায়ন বা মুক্তি। কবি যেন তাঁর চেনা জগৎ, চেনা দেশ-কাল, এবং জীবনের বাঁধাধরা নিয়ম ও একঘেয়েমি থেকে ক্লান্ত।
অনিন্দিতা, চলো যাই, কোথায়, না, কিছুই জানি না,
এই লাইনটি তাৎক্ষণিক ও আবেগপ্রবণ মুক্তির আকাঙ্ক্ষা প্রকাশ করে।
গন্তব্য জানা নেই, কিন্তু বর্তমান পরিস্থিতি থেকে দূরে যাওয়াই আসল লক্ষ্য।
এটি শুধু ভৌগোলিক পরিবর্তন নয়, বরং জীবনের সমস্ত এইখানে আর না
(বর্তমান, পরিচিত কাঠামো) থেকে সরে গিয়ে একটি অজানা, নতুন ও বিশুদ্ধ জীবনের দিকে যাত্রা।
এই যাত্রা এক ধরনের মানসিক স্বাধীনতা এবং জীবনের নিরর্থকতা বা উদ্দেশ্য হীনতার বোধ থেকে মুক্তি পাওয়ার চেষ্টা।
আমাদের সম্পর্কে
স্বাগতম “শিরোনাম সাহিত্য”-এ — আমার হৃদয়ের ক্যানভাসে।
এই ব্লগটি আমার স্বপ্ন, ভাবনা আর সৃজনশীলতার একটি আড্ডাখানা।
এখানে বাংলা সাহিত্যের রঙে মুখর হয়ে ওঠে কবিতা, গল্প আর জীবনের ছোট ছোট মুহূর্ত।
আমি একজন গল্পকার, কবি এবং বাংলা ভাষার একনিষ্ঠ প্রেমিক।
“শিরোনাম সাহিত্য” আমার সেই প্রয়াস, যেখানে শব্দ দিয়ে গড়ে তুলি আবেগ, চিন্তা আর কল্পনার জগৎ।
এখানে পাবেন হৃদয় ছোঁয়া কবিতা, জীবনের গল্প, আর সাধারণ মুহূর্তের অসাধারণ রূপ।
আমার লক্ষ্য:
বাংলা ভাষার প্রেমীদের জন্য একটি আশ্রয় তৈরি করা।
যেখানে শব্দের জাদুতে আমরা সবাই হারিয়ে যেতে পারি।
11 thoughts on “অনিন্দিতা চলো যাই”