“হাইফেন” ও একজন প্রত্যয় হামিদ

হাইফেন ও একজন প্রত্যয় হামিদ

আমার প্রিয় মানুষের তালিকায় যে ক’জন আছেন তার মধ্যে প্রত্যয় হামিদ একজন। তিনি একাধারে কবি, কথাসাহিত্যিক ও সম্পাদক। সম্প্রতি প্রকাশ পেয়েছে তাঁর সম্পাদিত ছোটকাগজ ‘হাইফেন’।

নান্দনিক এই সংখ্যাটিতে বরেণ্য লেখক সাহিত্যিকদের লেখায় সমৃদ্ধ ‘হাইফেন’।বর্তমান আধুনিক এই যুগে কেন জানি মানুষ আর কিছু পড়তে চাই না।

জানার আগ্রহ কমে গেছে গল্প উপন্যাস,কবিতা পড়ার সময় আর ধৈর্য কোনোটিই নেই বর্তমান আধুনিক সমাজে।

জানতাম বই পড়লে জ্ঞান বাড়ে স্কুল জীবনের পড়ার ফাঁকে ফাঁকে উপন্যাস পড়তাম।বকুনি খেতাম বাবা মায়ের। তবুও লুকিয়ে পড়তাম গল্প উপন্যাস,সহ সাহিত্য পত্রিকা।

কিন্তু বর্তমানে স্কুল বই ছাড়া কেউ আর বই পড়ে না।অবসর সময় আর আগ্রহ নেই বললেই চলে।আগ্রহ না থাকলেও লিখার জগতে যারা আছে তাঁরা থাকবে।

ছোট কাগজ যাঁরা সম্পাদনা করেন তাঁরা লাভলসের অংক না কষে নবীন প্রবীণ বরেণ্য কবি সাহিত্যিকদের মননশীল লিখা নিয়ে নিজ চেষ্টায় বের করবে তাঁর প্রিয় ছোট কাগজ।

এই প্রজন্মকে জানান দিতে মননশীল চিন্তা ও সাহিত্য বিকাশে প্রত্যয় হামিদ এখনো হাল ধরে আছেন সাহিত্য ।প্রেমীদের জন্য “হাইফেন”নিয়ে।

ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রিয়জন প্রত্যয় হামিদ ও হাইফেন এর প্রতি।

এমরান মাহমুদ প্রত্যয়
সম্পাদক ‘শিরোনাম’
আত্রাই, নওগাঁ।
মোবাইল ০১৭১৩৬৪৪৮৮২

স্বাগতম “শিরোনাম সাহিত্য”-এ — আমার হৃদয়ের ক্যানভাসে।
এই ব্লগটি আমার স্বপ্ন, ভাবনা আর সৃজনশীলতার একটি আড্ডাখানা।
এখানে বাংলা সাহিত্যের রঙে মুখর হয়ে ওঠে কবিতা, গল্প আর জীবনের ছোট ছোট মুহূর্ত।

আমি একজন গল্পকার, কবি এবং বাংলা ভাষার একনিষ্ঠ প্রেমিক।
“শিরোনাম সাহিত্য” আমার সেই প্রয়াস, যেখানে শব্দ দিয়ে গড়ে তুলি আবেগ, চিন্তা আর কল্পনার জগৎ।

এখানে পাবেন হৃদয় ছোঁয়া কবিতা, জীবনের গল্প, আর সাধারণ মুহূর্তের অসাধারণ রূপ।

বাংলা ভাষার প্রেমীদের জন্য একটি আশ্রয় তৈরি করা।
যেখানে শব্দের জাদুতে আমরা সবাই হারিয়ে যেতে পারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *