শয়তান প্রসঙ্গ

শয়তান প্রসঙ্গ

শয়তান লেগে আছে লেগে থাকে পিছে,
নানা রূপে নানা ছলে চলে আসে কাছে।

মানুষের মন পাঠে পাকা শয়তান,
ভাবনায় ঢুকে যায় করে পেরেশান!

যতো সব,
আজেবাজে কাজে কুশিলব;
শয়তান ফুঁসলিয়ে করায় ও’সব!!

দিন শেষে অবশেষে…
বিজয়ীর হাসি হেসে; সেই শয়তান,
কিছুটা সময় তরে করে অন্তর্ধান!!

শুরু করে পুনরায় একই অভিযান,
মজে যাই ফের আবার;
নিজেরাই বনে যাই পাকা শয়তান!

কি ভাবে যে বাঁচা যায় কেমনে পরিত্রাণ!
অবশেষে পেয়ে যাই ভেবে দিনমান ;

শয়তান যদি দেখে…

কারো বিবেকের সচেতনা পুরোপুরি আছে,
তবেই কেবল সে আর ঘেঁসবে না কাছে!!

শয়তান প্রসঙ্গ বলতে গেলে ইসলামী দৃষ্টিকোণ থেকেই সবচেয়ে বেশি আলোচনা করা হয়।
কুরআন, হাদীস এবং ইসলামি সাহিত্য শয়তানের পরিচয়,
মানুষকে আল্লাহর স্মরণ থেকে দূরে রাখা।

গুনাহ ও অন্যায় কাজে প্ররোচিত করা।
শয়তান অহংকার ও অবাধ্যতার কারণে ধ্বংস হয়েছে।

মানুষ যদি আল্লাহর আদেশ অমান্য করে তবে শয়তানের অনুসারী হয়ে যায়।

তাই সবসময় আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে

স্বাগতম “শিরোনাম সাহিত্য”-এ — আমার হৃদয়ের ক্যানভাসে।
এই ব্লগটি আমার স্বপ্ন, ভাবনা আর সৃজনশীলতার একটি আড্ডাখানা।
এখানে বাংলা সাহিত্যের রঙে মুখর হয়ে ওঠে কবিতা, গল্প আর জীবনের ছোট ছোট মুহূর্ত।

আমি একজন গল্পকার, কবি এবং বাংলা ভাষার একনিষ্ঠ প্রেমিক।
“শিরোনাম সাহিত্য” আমার সেই প্রয়াস, যেখানে শব্দ দিয়ে গড়ে তুলি আবেগ, চিন্তা আর কল্পনার জগৎ।

এখানে পাবেন হৃদয় ছোঁয়া কবিতা, জীবনের গল্প, আর সাধারণ মুহূর্তের অসাধারণ রূপ।

আমার লক্ষ্য:
বাংলা ভাষার প্রেমীদের জন্য একটি আশ্রয় তৈরি করা।
যেখানে শব্দের জাদুতে আমরা সবাই হারিয়ে যেতে পারি।

One thought on “শয়তান প্রসঙ্গ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *