মোহাম্মদ আককাস আলী
নোংরা,চাটুকারি রাজনীতি ঘৃণা করি
পেট পূজার সন্ধানে ঘুরি;
সেবার নামে কত দেখতে হবে ভন্ডামি।
রাজনীতি রাজার নীতি
সেই নীতিতে মূর্খ লোকদের বসতবাড়ি
আর কত দেখতে হবে ভন্ড নেতাদের ছবি।
চাঁদাবাজ,দখলদারি রাজনীতি ঘৃণা করি
সত্যের অনুসারী,বিবেকের প্রহরী
শয়তানের সাথে ওদের নাড়ীভূড়ি
কেন করবো আমি রাজনীতি।
যেদিকে তাকাই সেদিকেই ওরা
ভেলকিবাজীর খেলায় মত্ত আমজনতা।
খুন,ধর্ষণের রাজনীতি ঘৃণা করি
মূর্খ লোকেরা এখন এমপি মন্ত্রী,
যেদিকে তাকাই সেদিকেই ওদের ছবি।
মুখে মুখে গণতন্ত্রের বুলি
কতকাল শুনতে হবে মিথ্যে ধ্বনি
গণতন্ত্র!গণতন্ত্র! চারিদিকে মিথ্যে মন্ত্র।
টাউট,বাটপারি রাজনীতি ঘৃণা করি
ঘরে-বাইরে হিংসার বহু নীতি
কি করে করবো রাজনীতি।
রাজনীতি মানে পেট পূজা
আমজনতা বলির পাঁঠা
চাটুকার,তোষামোদকারীরা সেই আঠা।
ভন্ডনেতাদের বসতবাড়ির রাজনীতি ঘৃণা করি
যে নীতি হয় বাণিজ্যের হাতিয়ার
মানুষকে ঠকিয়ে অত্যাচারিত করে
গড়ে তোলে সম্পদের পাহাড়,
গড়ে তোলে বিলাসবহুল বাড়ি গাড়ি
ঘৃণা করি সেই রাজনীতি ঘৃণা করি।
কবিতা সম্পর্কে
রাজনীতি ঘৃণা করি কথাটি সাধারণত সেই মানসিকতা প্রকাশ করে,
যেখানে কেউ রাজনীতির প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে বা নেতিবাচক অভিজ্ঞতার কারণে বিরূপ দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে।
দুর্নীতি ও স্বার্থপরতা —
অনেক সময় রাজনৈতিক নেতারা জনগণের স্বার্থের চেয়ে নিজেদের স্বার্থকে প্রাধান্য দেন।
ক্ষমতার লড়াই —
নীতিহীন প্রতিযোগিতা ও দলাদলি মানুষের মনে বিরক্তি আনতে পারে।
মিথ্যা প্রতিশ্রুতি —
ভোটের আগে নানা প্রতিশ্রুতি দিয়ে পরে তা না রাখা।
সহিংসতা ও অস্থিরতা —
রাজনৈতিক সংঘর্ষ, হানাহানি ও দমননীতি সমাজে ভয় ও অসন্তোষ সৃষ্টি করে।
তবে মনে রাখা দরকার, রাজনীতি ঘৃণা করলেও এটি সমাজ ও রাষ্ট্র পরিচালনার অবিচ্ছেদ্য অংশ।
বরং গঠনমূলক, স্বচ্ছ ও নীতিনিষ্ঠ রাজনীতির দাবি তোলা এবং সচেতন নাগরিক হিসেবে অংশ নেওয়াই হতে পারে ইতিবাচক পথ।
আমাদের সম্পর্কে
স্বাগতম “শিরোনাম সাহিত্য”-এ — আমার হৃদয়ের ক্যানভাসে।
এই ব্লগটি আমার স্বপ্ন, ভাবনা আর সৃজনশীলতার একটি আড্ডাখানা।
এখানে বাংলা সাহিত্যের রঙে মুখর হয়ে ওঠে কবিতা, গল্প আর জীবনের ছোট ছোট মুহূর্ত।
আমি একজন গল্পকার, কবি এবং বাংলা ভাষার একনিষ্ঠ প্রেমিক।
“শিরোনাম সাহিত্য” আমার সেই প্রয়াস, যেখানে শব্দ দিয়ে গড়ে তুলি আবেগ, চিন্তা আর কল্পনার জগৎ।
এখানে পাবেন হৃদয় ছোঁয়া কবিতা, জীবনের গল্প, আর সাধারণ মুহূর্তের অসাধারণ রূপ।
আমার লক্ষ্য:
বাংলা ভাষার প্রেমীদের জন্য একটি আশ্রয় তৈরি করা।
যেখানে শব্দের জাদুতে আমরা সবাই হারিয়ে যেতে পারি।