আহমেদ পিন্টু
ঘরের উপর বসে চাঁদ হাসতো
আমি দেখিনি,
গাছে গাছে পাখি গান গাইতো
আমি শুনিনি,
দিগন্তবিস্তৃত মাঠে সবুজের মিছিল
আমি দেখিনি,
ছুটে চলা স্রোতস্বিনীর কোমল কল্লোল
আমি উপভোগ করিনি,
গোধূলি লগ্নের শৈল্পিক ধুলোচ্ছ্বাস
আমি উপভোগ করিনি,
বাউলের একতারার সম্মোহনী ধ্বনি
আমি উপভোগ করিনি —-
আমি নিবিষ্ট ছিলাম অসুস্থ প্রতিযোগিতায়
মহাবিলাসী জীবনের খোঁজে;
পৃথিবীর হৃদয় থেকে আজ এ বিদায়বেলায়
সাধ জাগে সবকিছু দ্যাখার
সাধ জাগে সবকিছু শোনার
সাধ জাগে সবকিছু উপভোগ করার —-
এখন নেই সেই হৃদয়
এখন নেই সেই প্রেম —
দেখেও যেনো কিছুই দেখি না
শুনেও যেনো কিছুই শুনি না —-
জীবনের সব লেনদেন মিটিয়ে
আজ আমি রিক্ত।
যখন জানলাম, জীবন কী
তখন আর অবশিষ্ট নেই জীবন!
কবিতা সম্পর্কে
জীবন মানে এক বিশাল যাত্রা,
যেখানে সুখ, দুঃখ, আশা, হতাশা, প্রেম, বিচ্ছেদ—
সব একসঙ্গে মিশে থাকে।
কখনো এটি আনন্দের, কখনো কষ্টের,
কিন্তু সব মিলিয়ে এটি এক অসাধারণ অভিজ্ঞতা।
তোমার জন্য জীবন মানে কী? 😊
আমাদের সম্পর্কে
স্বাগতম “শিরোনাম সাহিত্য”-এ — আমার হৃদয়ের ক্যানভাসে।
এই ব্লগটি আমার স্বপ্ন, ভাবনা আর সৃজনশীলতার একটি আড্ডাখানা।
এখানে বাংলা সাহিত্যের রঙে মুখর হয়ে ওঠে কবিতা, গল্প আর জীবনের ছোট ছোট মুহূর্ত।
আমি একজন গল্পকার, কবি এবং বাংলা ভাষার একনিষ্ঠ প্রেমিক।
“শিরোনাম সাহিত্য” আমার সেই প্রয়াস, যেখানে শব্দ দিয়ে গড়ে তুলি আবেগ, চিন্তা আর কল্পনার জগৎ।
এখানে পাবেন হৃদয় ছোঁয়া কবিতা, জীবনের গল্প, আর সাধারণ মুহূর্তের অসাধারণ রূপ।
আমার লক্ষ্য:
বাংলা ভাষার প্রেমীদের জন্য একটি আশ্রয় তৈরি করা।
যেখানে শব্দের জাদুতে আমরা সবাই হারিয়ে যেতে পারি।