রুনা লায়লা
কি মায়ায় বান্ধিলে বন্ধু রে
ও বন্ধু ভুলিতে না পারি
নাওয়া-খাওয়া হইলো বন্ধ
চলছে না আর নাড়ি।
খাওয়াইলে বিচ্ছেদ বড়ি
ঘুম নিলে কাড়িয়া
কাছে আসার আগেই তুমি
গেলে গো ছাড়িয়া।

নাও তুলে নাও মনে তোমার
নিও না গো আড়ি।
সখি তোরা দে বলে দে-
কৃষ্ণ গেলো কই
তারে ছাড়া একলা রাধা
কেমন করে রই,
কোন দেশেতে দিলো উড়াল
আমারে ছাড়ি।
চাই না সখি শাড়ি চুড়ি
তারে আইনা দে
পরাণ কি তার কাঁদে না রে
নে রে জাইনা নে।
সে ভুলিলেও তারে আমি
ভুলতে কি আর পারি ।
কবিতা সম্পর্কে
বিচ্ছেদ বড়ি একটি গভীর ও মর্মস্পর্শী কবিতা
যা মানবিক সম্পর্কের টানাপোড়েন,
বিচ্ছেদের ব্যথা এবং একাকীত্বের দহনকে ভাষা দেয়।
এটি প্রেম, বিরহ বা
আত্মিক বিচ্ছিন্নতার প্রতীক হয়ে উঠেছে অনেকের কাছে।
কবিতায় বিচ্ছেদকে একটি “কৃত্রিম মৃত্যু”
হিসাবে বর্ণনা করা হতে পারে—
যেখানে প্রিয়জন চলে গেলেও তার ছায়া থেকে যায়।
আমাদের সম্পর্কে
স্বাগতম “শিরোনাম সাহিত্য”-এ — আমার হৃদয়ের ক্যানভাসে।
এই ব্লগটি আমার স্বপ্ন, ভাবনা আর সৃজনশীলতার একটি আড্ডাখানা।
এখানে বাংলা সাহিত্যের রঙে মুখর হয়ে ওঠে কবিতা, গল্প আর জীবনের ছোট ছোট মুহূর্ত।
আমি একজন গল্পকার, কবি এবং বাংলা ভাষার একনিষ্ঠ প্রেমিক।
“শিরোনাম সাহিত্য” আমার সেই প্রয়াস, যেখানে শব্দ দিয়ে গড়ে তুলি আবেগ, চিন্তা আর কল্পনার জগৎ।
এখানে পাবেন হৃদয় ছোঁয়া কবিতা, জীবনের গল্প, আর সাধারণ মুহূর্তের অসাধারণ রূপ।
আমার লক্ষ্য
বাংলা ভাষার প্রেমীদের জন্য একটি আশ্রয় তৈরি করা।
যেখানে শব্দের জাদুতে আমরা সবাই হারিয়ে যেতে পারি।
এই কবিতার মাঝে অসাধারণভাবে বুঝিয়ে দিয়েছেন আপনি আগামীতে আরও সুন্দর সুন্দর কবিতা পড়ার জন্য দিবেন আশা করি।
আনেক আনেক ধন্যবাদ জানাই
অসাধারণ লিখনি আপনার কবি ভালোবাসা রইল ❤️💙
আনেক আনেক ধন্যবাদ জানাই