মনের চাওয়া

এই মন চায় শুধু তোমায় কাছে পেতে
যদি ও তুমি আচ্ছ বহু দূরে
তবু ও থাকি আমি তোমায়
পাওয়ার আশায় বসে।

তুমি আসবে কাছে বাসবে ভালো
করবে আদর আমায়!
এই মন চায় শুধু তোমায় কাছে পেতে
তোমার হৃদয় মাঝে রাখবে আমায় ।

আমি যেন পাব পৃথিবীর সকল
সুখ আর ভালোবাসা তোমার মাঝে
আমি আমার সামনে আয়না ধরলে
যেমন দেখতে পায় নিজেকে।

তেমনি ভাবে আমি দেখতে পায়
তোমাকে আমার হৃদয় মাঝেতে
এখন এই মন আর কিছুই চায় না
শুধু চায় তোমাকে কাছে পেতে।

মনের চাওয়া হলো মানুষের অন্তরের গভীর অনুভূতি ও স্বপ্নের প্রকাশ।
প্রত্যেক মানুষের মনেই কিছু না কিছু ইচ্ছা,
আশা ও আকাঙ্ক্ষা লুকিয়ে থাকে।
কেউ ভালোবাসা চায়, কেউ সফলতা,
আবার কেউ শান্তি ও সুখের একটি সুন্দর জীবন কামনা করে।

মনের চাওয়া সবসময় মুখে বলা যায় না।
অনেক অনুভূতি নীরবে হৃদয়ের ভেতর জমে থাকে।
কখনো তা স্বপ্ন হয়ে ধরা দেয়,
কখনো আবার কষ্ট হয়ে মনে বাজে।
মানুষের জীবনে এগিয়ে চলার পেছনে
এই মনের চাওয়াই সবচেয়ে বড় অনুপ্রেরণা।

স্বাগতম “শিরোনাম সাহিত্য”-এ — আমার হৃদয়ের ক্যানভাসে।
এই ব্লগটি আমার স্বপ্ন, ভাবনা আর সৃজনশীলতার একটি আড্ডাখানা।
এখানে বাংলা সাহিত্যের রঙে মুখর হয়ে ওঠে কবিতা, গল্প আর জীবনের ছোট ছোট মুহূর্ত।

আমি একজন গল্পকার, কবি এবং বাংলা ভাষার একনিষ্ঠ প্রেমিক।
“শিরোনাম সাহিত্য” আমার সেই প্রয়াস, যেখানে শব্দ দিয়ে গড়ে তুলি আবেগ, চিন্তা আর কল্পনার জগৎ।

এখানে পাবেন হৃদয় ছোঁয়া কবিতা, জীবনের গল্প, আর সাধারণ মুহূর্তের অসাধারণ রূপ।

আমার লক্ষ্য:
বাংলা ভাষার প্রেমীদের জন্য একটি আশ্রয় তৈরি করা।
যেখানে শব্দের জাদুতে আমরা সবাই হারিয়ে যেতে পারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *