বাংলাদেশ

বাংলাদেশ

শরীফা ইসলাম রানী

শত শহীদের রক্তের নাম বাংলাদেশ
পদ্মা,মেঘনা,যমুনার বহমান স্রোতধারা
সবুজ শ্যামল বন-বনানী
আম কাঁঠালের গন্ধ
বিমোহিত পদ্ম পুকুর,পাখির কলতান।

ভালোবাসার নাম বাংলাদেশ
শত কষ্টকে পিছনে ফেলে জন্ম নিল।
পৃথিবীর মানচিত্রে এঁকে দিলো
লাল সবুজ পতাকা।

সকল দেশের সেরা আমার জন্মভূমি
যেখানে আছে জোস্নার চাদর
শীতের হাওয়া স্নিগ্ধতায় পূর্ণ।

ভোরের পাখির কলতান
সূর্যোদয়,খর রৌদ্র,ক্লান্ত বিকেল
নিঝুম রাতের হাতছানি।
বনের ছায়ায় বেড়ে উঠা ঘাস ফুল

প্রজাপতির উড়ন্তপনায়
দূর্জয় বেগে ছুটে চলা
আমার বাংলাদেশ।

শত কবিতার নাম বাংলাদেশ
ছেলে হারানো মায়ের বেদনা
বিষাদময় চিত্রায়িত শব্দ।
শোকস্তব দুঃখের নুড়ি পাথর

ঝরা হলুদ পাতা নির্জনতায়
গদ্যে ,ছন্দে ভাষায় রয়েছো।

বাংলাদেশ আমাদের প্রাণের মর্ম
সকল দুঃখ ব্যথার অবসান
লক্ষ লক্ষ শহীদের দেয়া প্রিয় নাম
বাংলাদেশ আমার বাংলাদেশ।

দীর্ঘ রাতের পর সুখে ভরা গল্প
নিরবতা আর শত স্বপ্নকথা
সন্ধের অবকাশে অচেনা ছোঁয়া।

বাংলাদেশ আমার শ্রাবনের জল
হৃদয়ে আলোকিত বাতি ঘর
ভোরের পাখিদের কিচিরমিচির
সমুদ্রের আঁচলে গানের অন্তরায়।

স্মরণীয় বরণীয়
আমাদের অস্তিত্ব- “১৯৭১”
ক্লান্ত মিছিলে বেদনার আর্তিতে
জেগে ওঠা বিজয় দিবস।

বাংলাদেশ আমার-“২০২৪”
ব্যথার আগুনে জ্বলতে থাকা দাহপথ
নতুন বিজয় নতুন স্বাধীনতা ।

আরো পড়ুন  YouTube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *