অস্তিত্ব

অস্তিত্ব

মমতা মানেই ক্ষমতা- আমি জানি
সুখ মানেই সমতা- আমি মানি।

ক্ষমা মানেই শক্তি- পালন করি
সেবা মানেই শান্তিধারা- ধারন করি।

অতীত মানেই অভিজ্ঞতা- লালন করি।
ভবিষ্যত মানেই আশা- স্বপ্ন দেখি।

প্রকৃতি মানেই ভালোবাসা- হৃদয়ে গাঁথি।
সম্পর্ক মানেই পূর্ণতা‌- বাঁধনে বাঁধি।

হাসি মানেই সমৃদ্ধতা- বিশ্বাস রাখি।
সময়কে আপন করা মানেই যাপন করা-
তৃপ্ত থাকি।

অস্তিত্ব, সাহিত্য পত্রিকা সকল লেখকের জন্য উন্মুক্ত। সাহিত্য পত্রিকাতে প্রকাশিত লেখার বানান ও ভাষারীতি লেখকের উপর নির্ভরশীল।

স্বাগতম “শিরোনাম সাহিত্য”-এ — আমার হৃদয়ের ক্যানভাসে।
এই ব্লগটি আমার স্বপ্ন, ভাবনা আর সৃজনশীলতার একটি আড্ডাখানা।
এখানে বাংলা সাহিত্যের রঙে মুখর হয়ে ওঠে কবিতা, গল্প আর জীবনের ছোট ছোট মুহূর্ত।

আমি একজন গল্পকার, কবি এবং বাংলা ভাষার একনিষ্ঠ প্রেমিক।
“শিরোনাম সাহিত্য” আমার সেই প্রয়াস, যেখানে শব্দ দিয়ে গড়ে তুলি আবেগ, চিন্তা আর কল্পনার জগৎ।

এখানে পাবেন হৃদয় ছোঁয়া কবিতা, জীবনের গল্প, আর সাধারণ মুহূর্তের অসাধারণ রূপ।

আমার লক্ষ্য:
বাংলা ভাষার প্রেমীদের জন্য একটি আশ্রয় তৈরি করা।
যেখানে শব্দের জাদুতে আমরা সবাই হারিয়ে যেতে পারি।

One thought on “অস্তিত্ব

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *